শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৪:৪৬ পিএম, ২০২০-১০-২১
কক্সবাজারের রামু উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটিধসে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত (২১ অক্টোবর) রাত ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। তারা পরিবহন শ্রমিক। স্থানীয় সূত্র জানায়, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় ওই দুই যুবকসহ একদল শ্রমিক পাহাড়ে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় মাটিধসে আলী আহমদ ও মুজিবুর রহমান চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা। ইউএনও প্রণয় চাকমা বলেন, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় কাটছিল। কয়েকদিন আগেও এখানে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়েছিল। রামু থানা পুলিশের ওসি মো. আজমিরুজ্জামান বলেন, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited