শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৮ পিএম, ২০২১-০২-০১
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বক্তব্য ‘অর্বাচীন বালকের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নগরের বহদ্দারহাটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাকে কে কি বললো- তা নিয়ে একদম মাথাব্যথা নাই। এটা হলো অর্বাচীন বালকের প্রলাপ, আর কিছু না। কে কি বলছে, সেটা তার ব্যাপার। গালি দেওয়ার দরকার নাই। কাজের মাধ্যমে প্রমাণ করে দেবো- চট্টগ্রামের মেয়র কি জিনিস’। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি রাজনীতি করছি ১৯৬৬ সাল থেকে। এই দীর্ঘ জীবনে ৬ দফা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে আমি জড়িত ছিলাম। এতে আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। এরকম অনেক কিছু আমি দেখেছি। অনেকে অনেক কথা বলেছে, দাঁড়িয়ে গালিগালাজ করেছে। প্রসঙ্গত: গত ২৭ জানুয়ারি বসুরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না। কিসের সুষ্ঠু হয়েছে? মায়ের বুক খালি হয়েছে। সেখানে জোর করে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে। বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ আজকে পথহারা। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, রক্তপাত হয়েছে। এটি কি মেনে নেওয়া যায়? আপনি মানুষের চোখে ধুলা দিয়ে কতদিন টিকে থাকবেন। এটি চলতে পারে না। আজকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে পারে একমাত্র শেখ হাসিনা’। এ প্রসঙ্গে রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমরা চুপ ছিলাম। আমাদের ভেতর একটা প্রতিজ্ঞা ছিল- এই গালির প্রতিশোধ কাউকে থাপ্পড় দিয়ে নেবো না। আমরা কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে আবার প্রতিষ্ঠিত করে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে, বঙ্গবন্ধুর রাজনীতিকে প্রতিষ্ঠিত করে তাদেরকে জবাব দেবো। আজ আমরা জবাব দিয়েছি। বঙ্গবন্ধুর রাজনীতিও প্রতিষ্ঠিত, আওয়ামী লীগও প্রতিষ্ঠিত।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited