চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মিথ্যা অপবাদে ব্যর্থ, আদালতে খারিজ কথিত সম্পাদক জালাল উদ্দীন সাগরের মামলা

♦️চাঁদবাজী, হয়রানি ও প্রতারণা করা ব্যবসায় পরিণত হাওয়ায় clicknewsbd.com বন্ধ কর দিয়েছে সরকার ♦️বর্তমানে clicknewsbd.net এবং Click magazine  দিয়ে চাঁদাবাজী, ভুয়া সংবাদ প্রকাশ, হয়রানি ও প্রতারণার আশ্রয় নিয়েছে ♦️পুলিশ স্ত্রীর দাপটে বেপরোয়া সাগর

আমাদের ডেস্ক :    |    ০৭:১১ পিএম, ২০২৫-১০-০৭

মিথ্যা অপবাদে ব্যর্থ, আদালতে খারিজ কথিত সম্পাদক জালাল উদ্দীন সাগরের মামলা

চট্টগ্রামে সমালোচিত ও বিতর্কিত কথিত সম্পাদক জালাল উদ্দীন সাগরের দায়ের করা মামলা আদালতে খারিজ হয়ে গেছে। বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসা প্রশাসক ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী এবং প্রাইভেট ডিটেকটিভ লি: এর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মুনীর চৌধুরীর বিরুদ্ধে তিনি ক্লিক নামের একটি অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রচার করে। উক্ত মিথ্যা সংবাদের বিরুদ্ধে জাবেদ আবছার চৌধুরী ও মুনীর চৌধুরী প্রতিবাদ জানালে কথিত সম্পাদক জালাল উদ্দীন সাগর সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়ের করে (মামলা নং ১৩১/২০২৪)। মামলাটি আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় গত ২৪শে সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে, নথিভুক্ত না করে খারিজের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের মাননীয় জেলা দায়রা জজ জিন্নাত সুলতানা।

জানা গেছে, ঘটনার সূত্রপাত হয়, মাদক ব্যবসায়ী, নারী লোভী, চাঁন্দাবাজ ও পুলিশ স্ত্রীর দাপটে বেপরোয়া কথিত সম্পাদক জালাল উদ্দীন সাগরের অনলাইন অনুমোদনহীন পোর্টাল “clicknews.com”- তে প্রকাশিত সংবাদকে ঘিরে। সেখানে তিনি ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরীর বিরুদ্ধে “ভর্তি বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া”সহ আরও কয়েকটি শিরোনামে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর জাবেদ চৌধুরী ও সাংবাদিক মুনীর চৌধুরী নিজেদের ফেসবুক প্রোফাইলে ও বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক পত্রিকার মাধ্যমে এই খবরকে “মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক” আখ্যা দিয়ে প্রতিবাদ জানান।

তাদের এই প্রতিবাদের জবাবে জালাল উদ্দীন ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। সাগরের করা মামলাটি পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে এবং তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে, মামলার অভিযোগের কোনো সত্যতা নেই। 
আদালতের রায়ে বলা হয়, “অভিযোগ অসত্য ও ভিত্তিহীন, যা আইনের চোখে টেকসই নয়।” এর মাধ্যমে ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী ও সাংবাদিক মুনীর চৌধুরী মিথ্যা মামলার বোঝা থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি পান।

অন্যদিকে, জাবেদ আবছার দাবি করেছেন, সাগর সাংবাদিকতার আড়ালে নিয়মিতভাবে মিথ্যা, মনগড়া ও সুনামক্ষুন্নকর সংবাদ প্রকাশ করে আসছেন। সরকারের অনুমোদন বিহীন অবৈধ অনলাইন পোর্টালের নাম ব্যবহার করে তিনি সম্মানিত ব্যক্তিদের নিয়ে অপপ্রচার চালান এবং ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করাসহ তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করেন। এই কারণে জাবেদ আবছার চৌধুরী ও মনির চৌধুরী সম্প্রতি কথিত সম্পাদক জালাল উদ্দীনের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা অপপ্রচারের তিনটি মামলা দায়ের করেছেন। যা যথাক্রমে- মাননীয় সিএমএম আদালতের মামলা নং- ৩১০২/২৩ইং, সাইবার ট্রাইব্যুনাল মামলা নং ১০/২৪ইং, সাংবাদিক মুনির চৌধুরী বাদী হয়ে সিএমএম আদালতের মামলা নং ১৬৯/২৪ইং। এছাড়া সিএমএম আদালতের একটি মামলায় ন্যায় বিচারের স্বার্থে অধিকতর তদন্তের জন্য চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিভিউ দাখিল হয়েছে। অন্যান্য মামলা গুলো বিচারাধীন।

ঘটনা সূত্রে জানা যায়, মিথ্যা, বনোয়াট, চাঁদাবাজী, অসামাজিক কার্যকলাপ ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ এবং প্রতারণা করা ব্যবসায় পরিণত হওয়ার অভিযোগে সরকারের গোয়েন্দা সংস্থা এসবি এর আপত্তির ভিত্তিতে জালাল উদ্দীন সাগরের নিয়ন্ত্রণাধীন clicknewsbd.com ও সংশ্লিষ্ট নামের ফেইসবুক পেইজটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ০৪ মার্চ ২০২৪ইং তারিখে বন্ধ করে দেয়। কিন্তু সাগর তার মিথ্যা অপপ্রচার চালানোর উদ্দেশ্যে ও সরকারকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে একই নামের ডোমেন পরিবর্তন করে ক্লিকনিউজবিডি.নেট ইতোমধ্যে চালু করেছে এবং কথিত অনুমোদন বিহীন CLICK MAGAZINE দিয়ে চাঁদাবাজি, ভুয়া সংবাদ প্রকাশ, হয়রানি ও প্রতারণা আশ্রয় নিয়েছে ।

তদন্তে আরও উঠে আসে যে, এই জালাল উদ্দীন গত জানুয়ারী মাসে চ্যানেল ২৪’র বিশিষ্ট সাংবাদিক এবং ক্রিড়া সংগঠক ইভেন মিরের উপর রাতের বেলায় মাদকাসক্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে নগরীর কাজীর দেউরীতে ঝাপিয়ে পড়ে তাকে জখম করে। এ মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিরুদ্ধে যাওয়ায় তাকে কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে কোর্ট হাজতে চালান করে। মামলা বর্তমানে চলমান রয়েছে। এর আগেও জালাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

জানা গেছে, স্ত্রী পুলিশ অফিসার শুধুমাত্র এটাকে পুজি করে জালাল উদ্দিন সাগর বিগত ১ যুগ ধরে সমাজের খ্যাতিমান মানুষদের সুনাম ক্ষুন্ন করে চলেছেন। সুনাম টানাটানি ও প্রশ্নবিদ্ধ করে পুলিশ স্ত্রীর ভয় দেখিয়ে সহজ সরল মানুষদের ফাঁদে ফেলে অনৈতিক লাভবান হবার টার্গেট করে চলছে একের পর এক। এই রকম তথ্যসহ জালাল উদ্দিন সাগরকে নিয়ে প্রথম আলো পত্রিকায় “চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিডিনিউজেও ‘পুলিশ কর্তা ও সাংবাদিক স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ’ শিরোনামে সংবাদ সম্প্রচার করা হয়। এই রকম বহু মানুষের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে এই অনিবন্ধিত পোর্টাল ও জালাল উদ্দিন সাগরের বিরুদ্ধে। বিগত সময়ে মাহবুব মোর্শেদ নামের একজন থেকে চাঁদা দাবী ও হত্যার হুমকির অভিযোগে জালাল উদ্দীন ও তার পুলিশ স্ত্রী বিরুদ্ধে মামলাও হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সাগরের বিরুদ্ধে চাঁদাবাজীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে।

এই বিষয়ে জাবেদ আবছার বলেন— “আদালত আমাদের নির্দোষ প্রমাণ করেছেন। সাংবাদিকতার নামে মিথ্যাচার যারা চালায়, তারা সমাজের জন্য হুমকি। আমরা চাই, আইনের মাধ্যমে এই চাঁদাবাজী ও অপসংস্কৃতির অবসান ঘটুক।” 

সাংবাদিক মুনীর চৌধুরী বলেন— “সাগরের উদ্দেশ্য ছিল আমাদের সামাজিক ও পারিবারিকভাবে হেয় করা। আদালত তার মিথ্যাচারের উপযুক্ত জবাব দিয়েছেন। আমরা এখন  আমাদের পাল্টা মামলার মাধ্যমে ন্যায়বিচার চাই।”

সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং ও অপপ্রচার নিয়ে চট্টগ্রামে ইতিমধ্যে উত্তপ্ত আলোচনা চলছে। আদালতের এ রায় অনেকের কাছে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সাংবাদিক মহল মনে করছে, এ রায়ের মাধ্যমে বোঝা গেল— সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানে কারও বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর স্বাধীনতা নয়।
 

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর