শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৫:৪৫ পিএম, ২০২৪-১০-৩০
চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিক নির্বাচন বানচালের পায়তারা ও কুচক্রী মহল কর্তৃক ষড়যন্ত্র বন্ধের দাবীতে ৪টি সার কারখানায় মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার রাঙ্গাদিয়া সিইউএফএল ঘাট এলাকায় রাঙ্গাদিয়া ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করেন। মানব বন্ধন চলাকালে রাষ্ট্রয়াত্ত সার কারখানা সিইউএফএল, ডিএপি ১, ডিএপি ২ ও কাফকোর সারের লোডিং, আনলোডিং ও বিভিন্ন কাজ ২ ঘন্টা বন্ধ ছিল।
এসময় বক্তব্য রাখেন, আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী মো: সিদ্দিক, প্রচার সম্পাদক প্রার্থী মো: হান্নান ও অর্থ সম্পাদক প্রার্থী রতন আইচ প্রমূখ। বক্তারা বলেন, বিগত ৯ বছর আওয়ামীলীগের নেতারা চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতে সরকারি দলের প্রভাব বিস্তারকরে একটি রেজিস্ট্রেট শ্রমিক সংগঠনের কোন নির্বাচন হতে দেয়নি। সরকারের পট পরিবর্তনের পর সংগঠনের সকল সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে আমরা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ই নভেম্বর আমাদের নির্বাচন। এ অবস্থায় কুচক্রীমহল নির্বাচন বানচালের পায়তারা করছে। মঙ্গলবার বিকেল থেকে ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়ে। নির্বাচন স্থগিত করে দিলে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মবিরতির হুশিয়ারীও দেন তাঁরা। স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়ন নামক সমিতিতে ২৫৯ জন সদস্য আছেন। তাঁরা আনোয়ারা উপজেলার রাষ্ট্রয়াত্ত সার কারখানা সিইউএফএল, ডিএপি-১, ডেএপি-২ ও কাফকো এই চারটি সার কারখানায় সারের লোডিং, আনলোডিং ও সারের বিভিন্ন কাজ করেন। গত নয় বছর ওই সমিতির নির্বাচন না হলেও গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের নির্দেশনায় গত ৩০ সেপ্টেম্বর বিশেষ সাধরণ সভার পর আগামী ৩ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এতে ১১ টি পদে নির্বাচনে লড়বেন শ্রমিক নেতারা। তবে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কার্তিক কুমার শীল বলেন, এখনো নির্বাচন স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। ৩ই নভেম্বর যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited