শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৫:৫০ পিএম, ২০২৬-০১-১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তবে বৈঠকে সন্তোষজনক জবাব না পাওয়ার অভিযোগ তুলে একপর্যায়ে বৈঠক বর্জন করে চলে যান ছাত্রদলের নেতারা। রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিয়োগের স্বচ্ছতা ও প্রকাশ, দলীয়করণ, স্বজনপ্রীতি, আবাসন সংকট, পূর্ববর্তী নিয়োগের বিভিন্ন অনিয়ম, গুপ্ত হামলা ও ফ্যাসিস্ট আমলে শিক্ষকদের বিচারসহ বিষয়ে একাধিক প্রশ্ন তোলা হয়। আলোচনার একপর্যায়ে উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বড় স্টেক হোল্ডার। আমরা নানা রকম সুযোগ সুবিধা দিতে পারি নাই। তাদের দাবির মধ্যে অনেক যৌক্তিক দাবি আছে। এগুলোর বিক্ষিপ্তভাবে উত্তর দেওয়া সম্ভব নয়। আপনারা সব দাবি লিখে নিয়ে আসুন। আমরা এগুলো নিয়ে কাজ করবো। এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, অস্বচ্ছভাবে সম্পন্ন হওয়া নিয়োগগুলো বাতিল করা হবে কি-না। জবাবে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, নিয়োগের ব্যাপারে আমার জানামতে কোনো ব্যত্যয় হয়নি। যা কিছু হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুয়ায়ী হয়েছে। এ বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে মিছিল নিয়ে সভাকক্ষ ত্যাগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ আগস্টের পরবর্তী যে অস্বচ্ছ নিয়োগ ও অনিয়ম হয়েছে, সেটি সম্পর্কে উপাচার্যের সঙ্গে বসেছিলাম। এনিয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তিনি স্বজনপ্রীতির কথা বলে যাচ্ছিলেন। আমরা সর্বশেষ প্রশ্ন করেছিলাম স্যার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আপনি স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া করবেন কি-না।তবে সেটির উত্তর তিনি দিতে পারেননি। যার কারণে আমরা বৈঠক বর্জন করে চলে এসেছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপে যাবো। শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, নিয়োগের বিষয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল। যার প্রেক্ষিতে আজকে আমরা ছাত্রদল প্রশাসনের কাছে জবাবদিহি চাইতে গিয়েছিলাম। আমাদের আবাসন, যাতায়াত ব্যবস্থা, মবের শিকার শিক্ষার্থী, নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা এসকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited