চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে যাত্রীবাহী বাস বিলে, আহত ১৮

রিপোর্টার    |    ০৯:০৫ পিএম, ২০২৫-০৭-২৬

কক্সবাজারে যাত্রীবাহী বাস বিলে, আহত ১৮

কক্সবাজার সদরের পূর্ব মুক্তারকুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস বিলে পড়ে গেছে। এতে অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন। 

আজ সকাল ৬টার দিকে সদর উপজেলার খরুলিয়ার পূর্ব মুক্তারকুল দরগাহ পাড়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ‘কিং অব কমিউনিটি সেন্টার’-এর পূর্ব পাশে মারসা পরিবহন নামে একটি দ্রুতগামী বাস দুর্ঘটনায় পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বাসটি খরুলিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে পড়ে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে প্রায় ১৮ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে এ ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দরগাহপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, বাসটি অনেক দ্রুতগতিতে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। আমরা ছুটে গিয়ে দেখি, বাসটি বিলে পড়ে আছে। যাত্রীরা বলছিলেন, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। বাসটি সোজা রাস্তা ছেড়ে হঠাৎ বাঁ দিকে সরে যায় এবং বিলের পানিতে পড়ে যায়।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের কক্সবাজার সদর হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেকেই মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটিতে দীর্ঘদিন ধরে যানবাহনের বেপরোয়া গতি এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব রয়েছে। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও বিশ্রামের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পরিবহন সংশ্লিষ্টরা বলেন, চালকরা দীর্ঘ সময় ঘুম ছাড়া গাড়ি চালাতে বাধ্য হন। আবার অনেক বাস কোম্পানি ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে।

ওসি নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করেছেন। বাসটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চালকের লাইসেন্স, বাসের ফিটনেস ও রেজিস্টন সঠিক আছে কিনা চেক করে দেখা হবে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর