শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩০ পিএম, ২০২২-০৩-৩১
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ত্রয়োদশ দফার দ্বিতীয় ধাপে আরও ১ হাজার ৭১৩ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে বুধবার ১ হাজার ৯৭ জনকে ভাসানচর নিয়ে যাওয়া হয় নৌবাহিনীর তত্ত্বাবধানে।
বুধবার (৩০ মার্চ) উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১ হাজার ৭১৩ জনকে নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় রোহিঙ্গাদের বহনকারী ২৭টি বাস। রাত পৌনে দশটায় চট্টগ্রামে পৌঁছে তারা।
২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবির থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ দ্বাদশ দফা পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ভাসানচরে স্থানান্তর করা হয় ২৪ হাজার ৫৭৮ জন রোহিঙ্গাকে। এবার ত্রয়োদশ দফায় মোট ২৯ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited