শিরোনাম
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৪:১৪ পিএম, ২০২২-০৮-০৪
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘হালদার উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার গোরখানা এলাকায় তামাক চাষীর বিকল্প আয়ের উৎস হিসেবে কৃষকের মাঝে ফল বাগান ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও চাষিদের মাঝে উন্নত জাতের ফলের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১০:০০ টায় উপজেলার গোরখানায় সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র (আইডিএফ) ব্যবস্থাপনায় ২ দিনব্যাপী প্রশিক্ষণে অর্ধশতাধিক কৃষককে প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, আইডিএফ’র কৃষি কর্মকর্তা মো. আজমারুল হক, আইডিএফ’র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আন নূর। এ সময় আইডিএফ’র উপ-সহকারী কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিগত কয়েক বছর যাবৎ হালদার উজান মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত গোরখানা ও যোগ্যাছোলা ইউনিয়নের আছাদতলী, এলাকায় তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন সৃষ্টির লক্ষে কৃষকের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ, সবজি বীজ, মাছের পোনা, উন্নত প্রজাতির তরমুজ, পেঁপে, আম, কাঁঠাল, শরিফাসহ বিদেশি ফল রামবুটান ও ড্রাগনে চারা বিতরণ করে আসছে সংস্থাটি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited