শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৫:৩৪ পিএম, ২০২৬-০১-১৯
ফটিকছড়ির সুন্দরপুর এলাকায় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বড় সুন্দরপুর ছিলোনিয়ার ওবায়দুল হকের ছেলে মো. এনামুল হক ও একই এলাকার নঈম উদ্দিনের ছেলে মো. সাকিব উদ্দিন (২২)। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় এনামুল হকের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়। অপর আসামি সাকিব উদ্দিনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় এনামুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা এবং দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited