চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

একদফা দাবি’র বাস্তবায়নে রাঙামাটিতেও কর্মবিরতিতে নার্সরা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৩:০০ পিএম, ২০২৪-১০-০৮

একদফা দাবি’র বাস্তবায়নে রাঙামাটিতেও কর্মবিরতিতে নার্সরা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সারাদেশের ন্যায় পার্বত্য রাঙামাটিতেও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছে নার্সরা।
আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এক দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক। মঙ্গলবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচী পালনে নেতৃত্ব দিয়েছেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ রাঙামাটি জেলার আহবায়ক শুভ্রারানী বড়ুয়া, সংগঠনটির সদস্য সচিব মিঠু তালুকদার, সদস্য সাধনা চাকমা, সুমিত্রা বড়ুয়া, শাহিদা আক্তার, পারভীন আক্তার, সাগরিকা চাকমা, রোকন, আব্দুল্লাহ প্রমুখ নার্স নেতৃবৃন্দ।  
আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন নার্সরা। তারই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিচালক পদে পূর্ণ দায়িত্ব না দিয়ে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করে। এতে বিক্ষুব্ধ হয়ে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।  
তারা জানান, মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তে সব নার্স, মিডওয়াইফ, শিক্ষার্থী এবং সংস্কার পরিষদ হতাশ। অধিদপ্তরের একজন পরিচালককে অধিদপ্তর থেকে প্রত্যাহার করে ওই পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি।
এ অবস্থায় আমাদের কেন্দ্র থেকে ঘোষিত এক দফা দাবি পূরণে আবার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচী পালন করা হচ্ছে। বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পযন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন তারা।
তাদের এক দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানিয়ে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ বলেন, অন্যথায় কেন্দ্র ঘোষিত কঠোর আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা পূর্বক সকল আন্দোলন কর্মসূচী রাঙামাটিতেও সর্বাত্মকভাবে পালন করা হবে।
এদিকে, কর্মবিরতি চলাকালীন রাঙামাটি জেনারেল হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ জরুরি স্কোয়াডে নিয়োজিত থাকবে। জরুরি বিভাগ, ইমার্জেন্সি ওটিসহ অন্যান্য ইউনিটগুলো কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর