শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১১:২৯ পিএম, ২০২২-০৬-৩০
‘সোনার চর’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। এতে আরো রয়েছেন ওমর সানী ও জায়েদ খান।
সম্প্রতি মৌসুমীকে নিয়ে এই দুই নায়ক দন্দ্বে জড়িয়ে পড়লে সিনেমাটির ভবিষৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে। সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী।
জানা যায়, বুধবার (২৯ জুন) এফডিসির ডাবিং স্টুডিওতে এই সিনেমার ডাবিং সম্পন্ন করা হয়। সেখানেই নিজের অংশের ডাবিং করেছেন মৌসুমী।
তিনি বলেন, ‘সোনার চর’ একটি জীবন-ঘনিষ্ঠ সিনেমা। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। গরমের কারণে শুটিং করছি না করে ডাবিং করেছি।
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হোসেন। এই নির্মাতা বলেন, সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি আছে। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব।
মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান ছাড়াও ‘সোনার চর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited