শিরোনাম
বদরুল হক,আনোয়ারা প্রতিনিধি :: | ০৮:১৯ পিএম, ২০২১-১১-৩০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী আগামি ৫ই জানুয়ারী মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় প্রতীক নৌকা পেতে আগাম প্রস্তুতি হিসেবে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ।একইভাবে ইউপি সদস্য পদে দলীয় আনুকূল্য পেতে সংশ্লিষ্টরা দলের স্থানীয় নেতৃবৃন্দের কাছে লবিং তৎপরতা তদবির চলছে। প্রার্থীরা প্রত্যেকেই দলের বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন।অনেকই দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সমাবেশে অংশ নিচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদিয়ে নির্বাচনে প্রার্থিতার জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। চায়ের দোকান, হাট-বাজার, রাস্তার মোড়, পাড়া-মহল্লায় সর্বত্র একটাই আলোচনা তা হল ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে পাবে দলীয় প্রতীক, আর কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। জানা গেছে, এই উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আ.লীগের অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী প্রার্থী রয়েছে।তারা ইতিমধ্যে মাঠপর্যায় জনমত সৃষ্টি ও নেতাদের কাছে দলীয় সমর্থন পেতে দিন রাত চষে বেড়াচ্ছেন।তবে এবার উপজেলার কয়েকটি ইউনিয়নে পরিবর্তন আসতে পারে।বিশেষ করে ২নং বারশত ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, এম,এ কাইয়ুম শাহ,ফৌজলুল হক বাবুল, ও এম,এ মালেক। ১নং বৈরাগ ইউনিয়নে আলহাজ্ব সোলাইমান, মো জসীম উদ্দিন ও নোয়াব আলী।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited