চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শাকিব যখন নামলেন, অপু তখন বিমানবন্দরে

বিনোদন ডেস্ক :    |    ০৯:২৬ পিএম, ২০২২-০৮-১৭

শাকিব যখন নামলেন, অপু তখন বিমানবন্দরে

নয় মাস পর দেশে ফিরেছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। তাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান তার ভক্ত ও অনুসারীরা। 

বুধবার বেলা ১২ টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। শাকিব খান যখন দেশের মাটিতে পা রাখলেন, তখন বিমানবন্দরে দেখা গেল তার সাবেক স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। একই সময়ে দু’জন বিমানবন্দরে থাকলেও দেখা হয়নি তাদের। 

জানা গেছে, ‘আজকের শর্টকাট’ নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এই সিনেমার প্রচারণার জন্যই কলকাতায় গেছেন নায়িকা। ফিরবেন আগামী ২৫ আগস্ট। এ কারণেই তাকে বিমানবন্দরে দেখা গেছে।

এ বিষয়ে অপু বলেন, ‘‌আমি বিমানবন্দরে আছি। ওপার বাংলার ‌‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরবো। ওপার বাংলায় এটা আমার প্রথম সিনেমা। তাই এর প্রচারণায় অংশ নেওয়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

‘আজকের শর্টকাট’ সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এর গল্প লিখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে আছেন গৌরব চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি, বিশ্বনাথ প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে ক্যারিয়ারের কথা ভেবে দুজনেই বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন অপু। এরপরের বছরই তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

এদিকে গত বছরের নভেম্বর থেকে শাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে দেশটির নাগরিকত্ব পেয়েছেন। এখন থেকে মাঝেমধ্যেই যাওয়া-আসা করবেন এই নায়ক। এমনকি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সিনেমা করবেন তিনি।

রিটেলেড নিউজ

নিজের শক্তিকে চিনে পৃথিবীটা জয় করো: নারীদের উদ্দেশে সাফা

নিজের শক্তিকে চিনে পৃথিবীটা জয় করো: নারীদের উদ্দেশে সাফা

বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত


চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর