শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২৬ পিএম, ২০২৫-০৪-১৫
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এদের অবস্থা খুবই গুরতর। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় আনোয়ারা-চন্দনাইশ সড়কের আনোয়ারা থানার মোড় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর ঘাতক ট্রাককে জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ। নিহত একজন হলেন চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা আবু তালেব (৫৫) এবং অপর আহত ব্যক্তি হলেন মো. সিফাত (২৮)। এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন, ভোর ৬টার দিকে চাকরিতে যাওয়ার সময় উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমূখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে ২জন আহত হয়। দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে একজনকে আমিসহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন আহত ব্যক্তি আসেন, এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পন্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এতে নিহত হয়েছেন একজন, আরেকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited