চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারের নতুন ‘ঈদগাঁও থানা’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৫:৪৫ পিএম, ২০২১-০১-২০

কক্সবাজারের নতুন ‘ঈদগাঁও থানা’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার জেলার নবম থানা হিসাবে ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এ নিয়ে নবগঠিত ঈদগাঁও থানায় রূপান্তরের মাধ্যমে কক্সবাজার জেলায় পুলিশী থানার সংখ্যা হবে মোট ৯টি এবং ঈদগাঁও থানা হবে দেশের ৬৫১তম পুলিশি থানা।
২০ জানুয়ারি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদগাঁও থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এই ঈদগাঁও থানা কক্সবাজার সদর উপজেলার ৫ টি ইউনিয়ন নিয়ে স্থাপিত করা হয়েছে। ৫টি ইউনিয়নগুলো হলো যথাক্রমে: জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও, ইসলামপুর ও পোকখালী ইউনিয়ন। এজন্য প্রশাসনিকভাবে ওসিসহ একটি পূর্ণাঙ্গ থানার অন্যান্য সকল জনবল পদায়ন করা হয়েছে। ২০১৯ সালের ১৯ অক্টোবর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার) এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করে ঈদগাঁও থানা গঠন করা হয়।
থানা উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, আইজিপি ড. বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটি প্রমুখ।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের একটু উত্তরে ইসলামাবাদ ইউনিয়নের তেতুলতলী’র বর্তমান তদন্ত কেন্দ্রকে থানায় রূপান্তর করা হয়েছে। আগে কক্সবাজার সদর মডেল থানার অধীনে ছিলো ঈদগাঁও তদন্ত কেন্দ্র। পুরাতন তদন্ত কেন্দ্রকে থানা হিসাবে উদ্বোধনের জন্য বর্ণাঢ্য সাজে সাজানো হচ্ছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর