শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৯ পিএম, ২০২২-০৫-১৪
চাকতাই-খাতুনগঞ্জে ব্যবসায়ীদের আড়তে পেঁয়াজের স্তূপ, এরপরও পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে চট্টগ্রামের খুচরা বাজারে।
দেশে পেঁয়াজের চাহিদার বড় অংশ স্থানীয় ফলনের মাধ্যমে মেটানো হয়।
২০২০-২১ অর্থবছরে দেশে ২২ লাখ ৬৪ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়, যা চাহিদার ৮০ শতাংশ। এছাড়া ২০ শতাংশ চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে।
কৃষকদের সুরক্ষা দিতে এখন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। পাশাপাশি আমদানির অনুমোদন দেওয়ার মেয়াদ শেষ হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসছে না। মূলত এই কারণেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।
শুক্রবার (১৩ মে) পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম ৬ টাকা বেড়ে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। দেশে উৎপাদিত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ টাকায়। খুচরা বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেটে দেখা গেছে পেঁয়াজের স্তূপ। তবে ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে দিনে ৪০-৫০টি ট্রাকে পেঁয়াজ আসতো, এখন আসছে ১৫-২০টি ট্রাকে।
হামিদুল্লাহ মিঞা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ জানান, আমদানি বন্ধ হওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে। পচনশীল পণ্য হওয়ায় পেঁয়াজ মজুত করে রাখার সুযোগ নেই।
চাকতাই-খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম বলেন, ভারত থেকে পেঁয়াজ আসছে না। আবার স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজও জমি থেকে তুলে বিক্রি করা হয়েছে। এতে দাম বেড়েছে। ইতিমধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে ব্যবসায়ীরা সরকারের কাছে আবেদন করেছে। মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানির কথা চলছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited