চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ঝরনাতলায় ভেঙে পড়লো পাথরের চাঁই, গেল ৭ পর্যটকের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:৪৩ পিএম, ২০২২-০১-০৯

 ঝরনাতলায় ভেঙে পড়লো পাথরের চাঁই, গেল ৭ পর্যটকের প্রাণ

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুর্নাস হ্রদে আকস্মিক পাথরের চাঁই ধসে পড়ে অন্তত সাতজন পর্যটক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয়জন।


রোববার (৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

স্থানীয় সময় শনিবারের (৮ জানুয়ারি) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পাথরের চাঁই ধসে পড়ার সময় নৌকায় থাকা পর্যটকরা ভয়ে চিৎকার করছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।  এরপর ডুবুরিরা ও দেশটির নৌ বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধারে অংশ নেন।  

দমকল বাহিনীর মুখপাত্র বলছেন, পাথরের চাঁই ধসে পড়ার ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এছাড়া হাসপাতালে নয়জনকে চিকিৎসা দেওয়ার কথা জানালেও এ ঘটনায় আহতের প্রকৃত সংখ্যা ৩২ জন বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

আকস্মিক এই দুর্ঘটনায় অনেকের মেরুদণ্ড ভেঙে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন।

১৮৫৮ সালে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ফুর্নাস হ্রদ খনন করা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় ৪২০ কিলোমিটার উত্তরের এই হ্রদ পর্যটকদের পছন্দের স্থান।

ক্যাপিটোলিও শহরের কর্মকর্তারা জানান, সেখানে প্রায় আট হাজার ৪০০ বাসিন্দা রয়েছেন। প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার পর্যটক সেখানে ঘুরতে যান। ছুটির দিনে এই সংখ্যাটা ৩০ হাজারেও পৌঁছায়।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর