শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২২-০৯-২২
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয় অর্জন করে শিরোপা হাতে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। সাফ জয়ের পরই তাদের বেতনের বিষয়টি মানুষের সামনে আসে।
শুরু হয় সমালোচনা। এবার সুসংবাদ পেতে যাচ্ছে নারী ফুটবলাররা। সাবিনাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।
গতকাল দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন সাবিনা-কৃষ্ণারা। আনন্দ-উৎসবের মাঝে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলতে পারননি তারা। তবে আজ খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন সালাউদ্দীন। বৈঠকে সাবিনাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন সাবিনা।
সাবিনা বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গ কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরন করার কথা দিয়েছেন। ’
সভাপতির কাছে বেতন বাড়ানোর কথা বলেছেন বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন, ‘আমরা আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
বেতন বাড়ানোর পর তার অংক কেমন হতে পারে? এই প্রশ্নের জবাবে সাবিনা বলেন, ‘অংকটা কেমন হবে তা এখন বা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেয়া হবে তা বলা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেই দিক থেকে নিজেদের লাকি মনে করি।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited