শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:৪৫ পিএম, ২০২১-১২-১৫
সারা দেশে অবৈধ তিন চাকার ‘ইজিবাইক’ চিহ্নিত করে অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
আবেদনকারী আইনজীবী আতিক তৌহিদুল ইসলামের মতে, দেশে এখন অবৈধ ইজিবাইকের সংখ্যা প্রায় ৪০ লাখ।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন বাঘ ইকো মোটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলাম।
রুলে অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীদের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়।
আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। এ থেকে সরকার কোনো অর্থ পায় না। সরকার রাজস্ব হারাচ্ছে। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকারক। মানবদেহের জন্য ক্ষতিকারক। এসব বিবেচনায় ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited