শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৩:৩৮ পিএম, ২০২৫-১১-২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে দিন দিন বাড়ছে মিষ্টি আলুর চাষ। বিশেষ করে হালদা নদী, ধুরুং ও সত্তা খালের চরের উর্বর জমিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই আবাদ। কৃষকেরা জানাচ্ছেন, কম খরচে বেশি উৎপাদন হওয়ায় এবং বাজারে ভালো দাম থাকায় প্রতিবছরই বাড়ছে এর চাষাবাদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক জানান, এবার ফটিকছড়িতে মিষ্টি আলুর বিভিন্ন জাতের আবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—তৃপ্তি, কমলা সুন্দরী, বারি মিষ্টি আলু-৮ এবং স্থানীয় জাতের মিষ্টি আলু। তিনি বলেন, ফটিকছড়ির পরিবেশ ও জমির গঠন মিষ্টি আলুর জন্য অত্যন্ত উপযোগী। তাই কৃষকেরা উৎসাহ নিয়ে চাষ করছেন। উৎপাদনও আশানুরূপ হচ্ছে।
স্থানীয় কৃষকেরা জানান, এলাকার চাহিদা মিটিয়ে ফটিকছড়ির মিষ্টি আলু এখন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। ফলে কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হচ্ছে। বিশেষত নদী চর এলাকাগুলোতে এই চাষের বিস্তার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
কৃষি বিভাগ বলছে, সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আগামী কয়েক বছরে ফটিকছড়ির মিষ্টি আলু দেশজুড়ে পরিচিত ব্র্যান্ডে পরিণত হতে পারে। স্থানীয় কৃষকেরাও এই সম্ভাবনাকে সামনে রেখে আরও বিস্তৃত আবাদে আগ্রহ দেখাচ্ছেন। ফটিকছড়ির গ্রামীণ অর্থনীতিতে তাই মিষ্টি আলুর চাষ এখন নতুন আশার আলো।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited