শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৮ পিএম, ২০২৫-১২-১৫
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মূল ভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা এলাকার রহিম উদ্দীন বাড়ির ভোলা মিয়ার ছেলে। চমেক হাসপাতাল সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের এক স্বজন হাসপাতালের ছয় তলায় গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে এসে সেখান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় তিনি হঠাৎ পড়ে যান। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited