শিরোনাম
মোহাম্মদ আলী (রিপন), বোয়ালখালী : | ০২:১০ পিএম, ২০২১-০৭-০১
নারী শব্দটা শুনলেই কেমন জানি মনে হয়, এরা সংসারের সামান্য কাজ ছাড়া কিছুই করতে পারে না। এমন ধারণা রয়েছে আমাদের সমাজে। কিন্তু কোন নারী এমন দুর্বল প্রথা কে পাত্তা না দিয়ে এগিয়ে গেলে, সংসার থেকে বহুমাত্রিক বাধার সম্মুখীন হতে হয়।
নারী শব্দটা দুর্বল এবং তারা তেমন কিছুই করতে পারে না। এমন দুর্বল প্রথাগত চিন্তা-ভাবনাকে অপেক্ষা করে এগিয়ে যাচ্ছে এমন একজন সংগ্রামী নারী খামারির খোঁজ মিলেছে। জানা যায়, এই নারী খামারির বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী ৮নং ওয়ার্ডের লাল মিয়ার বাড়ি। তার নাম শাহানাজ পারভীন (নিলু)। তিনি একই বাড়ির মোহাম্মদ হারুনের স্ত্রী। জানতে চাইলে এই নারী খামারি জানান, আমি প্রায় বছর খানেক আগে দুইটা দুধের গাভী ক্রয়ের মাধ্যমে এই খামারটা শুরু করি।
পরে আমি ও আমার স্বামী খামারের কিছুটা লাভজনক অবস্থা দেখলে, আমার এই খামারটা বড় পরিসরে করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে আমার খামারে, পাঁচটি দুধের গাভী, পাঁচটি বাছুর এবং চারটি ষাড় রয়েছে। ষাড়গুলো মূলত কুরবানির ঈদের আগে বিক্রি করার জন্য লালন-পালন করা। তিনি আরও জানান, আমার খামারে আরও চারটি ছাগলসহ ষোলটি মুরগী রয়েছে। আরও বিশাল আকারে এই খামারটি গড়ে তোলার অনেক ইচ্ছে আছে। কিন্তু সরকারিভাবে কোনরকম সহযোগিতা পাচ্ছি না। শাহানাজ পারভিন নিলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা একজন নারীবান্ধব সরকার। তিনি বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, কিভাবে পৃথিবীর পিছিয়ে থাকা নারীগোষ্ঠী এগিয়ে যাবে।
এমন প্রধানমন্ত্রীকে অনুসরণ করেই মূলত আমার এগিয়ে চলা। সরকারিভাবে নারীদের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতার ব্যবস্থা থাকলেও দুর্ভাগ্যবশত আমি সেই সাহায্য সহযোগিতা পাচ্ছি না। আমি সাংবাদিকদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি যে, সংশ্লিষ্টদের প্রতি। তারা যেন আমাকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করে।
বুধবার (৩০ জুন) এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন, যেহেতু গরুর খামার। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসে যেতে হবে এবং সরকারি কোন সুযোগ সুবিধা থাকলে অবশ্যই সহযোগিতা পাবে। পরে নারী খামারি শাহানাজ পারভিন নিলুকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে যেতে বলেন। সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নারী খামারিকে সহযোগিতার জন্য বলে দেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (বিসিএস) ডাঃ সেতু ভূষণ দাশের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে ইউএনও ম্যাডাম আমাকে ফোন করলে, আমি ঐ খামারিকে এনআইডি কার্ডসহ যোগাযোগ করতে বলেছি এবং সরকারি যতটুকু সহযোগিতা আছে খামারিদের জন্য সেগুলো ইতিমধ্যে আমরা অনেক খামারিদের দিয়েছি। শাহানাজ পারভিন নিলু আমার অফিসে যোগাযোগ করলে আমি প্রয়োজনীয় সহযোগিতা করব। সরকারি সহযোগিতা অবশ্যই পাবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited