শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৯:০৬ পিএম, ২০২৫-০৬-২৫
খাগড়াছড়ি পার্বত্য জেলায় পানছড়ি উপজেলাতে “প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫শে জুন) সকাল সাড়ে ১১টায় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: জসিম উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো: ইব্রাহিম খলিল, পানছড়ি বিএনপির সাধারন সম্পাদক মো: ইউসুফ আলী, জামায়াতে ইসলামী পানছড়ি সভাপতি মো: জাকির হোসেন, পানছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এমএ বাসার, ২নং চেংগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনন্দ জয় চাকমা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: নূরুল আফসার।
বক্তারা বর্জ ও পলিথিন ব্যবহারে নিরোৎসাহিত করন ও একটি গাছ কাটলে আর একটি লাগানোর জন্য গুরুত্ব দেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ই জুন ঈদুল আযহার উপলক্ষে জাতীয় ছুটি বন্ধ থাকার কারনে বুধবার ২৫ জুন/২০২৫ বিশ্ব পরিবেশ দিবসটি অনুষ্ঠিত হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited