শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৮ পিএম, ২০২১-০১-০৯
নগরের আকবরশাহ এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) সন্ত্রাসী নুরুকে গ্রেফতারের তথ্যটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতারের বিষয়ে শনিবার দুপুর ১২টায় সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করেছে পুলিশ। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে সিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে। আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ এলাকার নুরে আলম প্রকাশ নুরুর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় সাজাও রয়েছে নুরুর বিরুদ্ধে। নুরু আকবরশাহ থানাধীন এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি নুরুকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় নুরু বাহিনী। পরে অভিযানে নুরুর ১২ সহযোগীকে গ্রেফতার করতে পারলেও অধরা ছিল নুরু।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited