চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ের ইছাখালীতে স্থানীয় গ্রাম্য সালিশে মারামারি আহত ১

মীরসরাই প্রতিনিধি :    |    ০৬:৪৩ পিএম, ২০২১-০৫-২০

মীরসরাইয়ের ইছাখালীতে স্থানীয় গ্রাম্য সালিশে মারামারি আহত ১

দীর্ঘদিন যাবত বসত বাড়ির জমি সংক্রান্ত বিবাদের জের ধরে ইছাখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী মৌজার (জেএল নং ৬৬) চুনিমিঝিরটেক গ্রামের রফি মিয়ার বাড়ীর আঙিনায় ১৯ মে (বুধবার) দুপুরে গ্রাম্য সালিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। চলমান বিবাদের বিষয়ে জোরারগঞ্জ থাণায় ইতিপূর্বের করা একটি ডায়েরি রয়েছে বলে জানান, মারামারির ঘটনায় আহত শেখ আলম। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি বিরোধ নিয়ে এর আগে আরো দুইটি বৈঠক হয় গ্রামে। গতকাল তৃতীয় বৈঠকে উভয়পক্ষের পনের জনের মত উপস্থিতিতে গণমান্য ব্যক্তিগণ উভয়পক্ষকে গ্রাম্য সালিশ মেনে নিবে কিনা জানতে চাইলে অভিযুক্তগণ সালিশ মানবে না বলে এবং অভিযোগকারী গ্রাম্য সালিশ মানবে বলে মতপ্রকাশ করেন। পরে কটাক্ষ করে উভয়পক্ষের লোকজন একে অপরকে গালাগাল ও সালিশে উপস্থিত লোকজনের নিরপেক্ষতার প্রশ্ন তুলে বাকবিতন্ডা শুরু হয়ে মারামারিতে লিপ্ত হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য সাহাব মিয়া জানান, আমাদের সবার উপস্থিতিতে সালিশি বৈঠকে অভিযুক্তরা অভিযোগকারীর উপর হামলা করে। এইসময় বাঁচানোর চেষ্টা করায় ইউপি সদস্য নিজেও আহত হয়। পরে গ্রাম্য সালিশে মারামারির ঘটনায় আহত ব্যক্তিকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ শেষে আহত ব্যক্তি জোরারগঞ্জ থাণায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূএ ধরে ২০ মে (বৃহস্পতিবার) দুপুরে জোরারগঞ্জ থাণার ওসি মোঃ নূর হোসেন (মামুন) এঁর নির্দেশে এএসআই আতিক মারামারির ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান। এইসময় স্থানীয় ইউপি সদস্য ও ঘটনার সময়ে উপস্থিত প্রত্যক্ষদর্শীগণ উপস্থিত ছিলেন। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত উক্ত ঘটনায় অভিযুক্তদের কারও সাথে কথা বলা যায়নি। জানা যায় অভিযুক্তরা কেউ বাড়ীতে নেই। জমি বিরোধ বিষয়ে জানতে চাইলে সালিশি বৈঠকের সূএে জানা যায়, বসত ভিটার দখল অনুযায়ী উভয়পক্ষের বিএস রেকর্ড না থাকা ও দলিল মূলে দখল না থাকা এই বিরোধের মূল কারণ। জানা যায় এই ধরনের সমস্যা সমাধানে বিএস রেকর্ড সংশোধন করতে (সিভিল কোর্ট) আদালতের শরণাপন্ন হতে হবে অন্যথায় দখল অনুযায়ী একে অপরকে দলিল নিবন্ধন করতে হবে।   

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর