শিরোনাম
লামা প্রতিনিধি : | ০৪:৪৭ পিএম, ২০২২-০৮-০১
মীরসরাইয়ে ওসমানপুরে অগ্নিকান্ডে পাঁচ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব সাহেবপুর গ্রামের আমির আলী সদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আমিনুল হক, নয়নতারা, শাহাবুদ্দিন, সুজাউল হক, মাদল হকের পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সাথে সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আমিনুল হক জানান আমার মেয়ের বিয়ের জন্য এক লক্ষ আশি টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলাম আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে আমাদের পড়ার কোন কাপড় নেই এখন। আমরা পাঁচ ভাই এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের ঘরের নগদ টাকা স্বর্ণালংকার আসবাবপত্র জামাকাপড় সহ সব পুড়ে ছাই। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় মল্লিক জানান সকাল ১১ টার দিকে আগুন লাগার ঘটনা শুনলে আমরা ছুটে যায় ফায়ার সার্ভিসকে খবর দিই। পাশাপাশি সাধারণ মানুষ আগুন নিভাতে সহযোগিতা করে। প্রায় দেড় ঘন্টা পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম পাটোয়ারী জানান; অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited