চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

স্বামী ও শাশুড়ি জোর করে আমাকে বিষপান করিয়েছে

সাতকানিয়ায় মৃত্যুর আগে গৃহবধূর স্বীকারোক্তি

সাতকানিয়া প্রতিনিধি :    |    ০৫:৪৬ পিএম, ২০২৬-০১-১৮

স্বামী ও শাশুড়ি জোর করে আমাকে বিষপান করিয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক স্বামী ও শাশুড়ি মিলে বিষপান করিয়ে মৃত্যুর কোলে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ায় ঘটেছে। নিহত ওই মহিলার নাম আমেনা বেগম (২৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ার মোহাম্মদ ইউসুফের স্ত্রী। নিহত আমেনা বেগমের ভাগ্নে মোহাম্মদ তৌসিফ জানান, ২০২২ সালে পারিবারিকভাবে নিহত আমেনা বেগমের সাথে মোহাম্মদ ইউসুফের বিয়ে হয়। বিয়ের পর হতে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগে থাকতো। তুচ্ছ ঘটনায় আমেনার স্বামী ও শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ জানুয়ারি) আমেনাকে তার স্বামী ও শাশুড়ি দিনভর শারীরিক নির্যাতন করে ও পরে জোর করে তাকে বিষপান করিয়ে দেয়। যাতে আমেনা মরে যায়। বিষপান করিয়ে তারা দুজনই বাড়ি থেকে সটকে পড়ে। এরপর আমেনা ছটফট করলে বাড়ির পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই শনিবার (১৭ জানুয়ারি) ১১ টার দিকে বিষক্রিয়ায় চিকিৎসারত অবস্থায় আমেনা বেগম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো। মৃত্যুর আগে আমেনা বেগম হাসপাতাল বেডে শুয়ে শুয়ে বলে গেছেন, তার স্বামী ও শাশুড়ি জোর করে তাকে বিষপান করিয়েছে। নিহত আমেনা বেগমের বাপের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়ায়। তাঁর ২ বছর বয়সী একটি কন্যাসন্তান আছে। সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, বিগত দিনে তাদের পারিবারিক কলহ নিয়ে তাহার নিকট শালিসি বৈঠক হয়েছিল। বৈঠকে ছেলে পক্ষের আচরণ একেবারেই গ্রহণযোগ্যতা ছিল না।গতকাল রাতে শুনলাম মেয়েটি মারা গেছে। বিষয়টি জানার পর নিজেই খুবই মর্মাহত। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর