চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

টেকনাফ প্রেসক্লাবের সংবর্ধনায় জাতীয় প্রেসক্লাবের সা. সম্পাদক আইয়ুব ভূঁইয়া

দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

টেকনাফ প্রতিনিধি :    |    ১১:০০ পিএম, ২০২৫-১০-২৫

টেকনাফ প্রেসক্লাবের সংবর্ধনায় জাতীয় প্রেসক্লাবের সা. সম্পাদক আইয়ুব ভূঁইয়া

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট আইয়ুব ভূঁইয়া বলেছেন, জেলা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দেশের গণমাধ্যমকর্মীদের মাতৃসংস্থা জাতীয় প্রেসক্লাবের ছাতার নিচে আনা হবে। তিনি সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রেখে দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করার আহ্বান জানান।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ​টেকনাফ প্রেসক্লাব পরিদর্শন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
​বক্তব্যের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া টেকনাফের সাংবাদিকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি টেকনাফ প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

​তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশার সম্মান রক্ষায় জাতীয় প্রেসক্লাব সর্বদা সচেষ্ট। বিশেষ করে তরুণ সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আশেক উল্লাহ ফারুকী, সদস্য গিয়াস উদ্দিন ভুলু, জাকারিয়া আলফাজ, নাছির উদ্দীন রাজ, শাহ আলম বিপ্লব।

​এছাড়াও কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আমান উল্লাহ কবির, আরাফাত সানি, এম এ হাসান, ওবাইদুর রহমান নয়ন, নোমান অরুপ, মিজানুর রহমান মিজান, ইব্রাহিম মাহমুদ, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল ওয়াজেদ আশরাফ, নুরুল আলম, মোঃ তোফায়েল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, নিরাপত্তা ও আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রসঙ্গে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর