শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:০০ পিএম, ২০২৫-১১-০৬
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কেটে মাটি সংগ্রহ ও পরিবেশ বিনষ্টের অভিযোগে ৬টি ইটভাটাকে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ও ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। এসময় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
যে সকল ইটভাটা মালিককে জরিমানা করা হয়, ইয়াংছা: PBN, BNB ফাইতং: YSB, BMW, 4BM, UBNG ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাহাড় কাটার মাধ্যমে ইট তৈরির কাঁচামাল (মাটি) সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
লামা উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অবৈধ সকল ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited