চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৭ মার্চের ভাষণ একটি কালজয়ী কবিতা: এম এ সালাম

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১০ পিএম, ২০২১-০৩-১৩

৭ মার্চের ভাষণ একটি কালজয়ী কবিতা: এম এ সালাম

মুজিব শতবর্ষ উপলক্ষে নগরের থিয়েটার ইনস্টিটিউটে হাটখোলা ফাউন্ডেশনের আয়োজনে কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুকে নিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম বেতারের কর্মকর্তা ও শিল্পী আবদুর রহিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু বাংলা ভাষা, বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।  

তিনি বলেন, একাত্তরের আগে জাতি হিসেবে বাঙালিরা স্বাধীন ছিল না। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি ঐতিহাসিক কবিতা। ৭ মার্চের কালজয়ী এই ভাষণের মধ্যদিয়ে প্রতিটি বাঙালির মনে স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু।

সালাম বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আমরা যদি সবাই নিজেদের সেইভাবে গড়ে তুলতে পারি তাহলে এই মুজিব শতবর্ষ সফল হবে।  

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আকতার বলেন, বাঙালি মানেই কবি, বাঙালিরা জীবনের কোন এক সময় এক লাইন হলেও কবিতা লেখার চেষ্টা করেন। কবিতা বাঙালির বিদ্রোহের হাতিয়ার।  

তিনি বলেন, বঙ্গবন্ধুও কবি।  তিনি আমাদের জাগানোর কবি, রাজনীতির কবি, আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে অনেকদূর এগিয়ে গেছি আমরা।

শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে কাজী রুনু বিলকিসের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক কবি ও সাংবাদিক শুকলাল দাশ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন, কবি স্বপন দত্ত, ওমর কায়সার, আবু মুসা চৌধুরী, রিজোয়ান মাহমুদ, জিন্নাহ চৌধুরী, কামরুল হাসান বাদল, সেলিনা শেলী, শুকলাল দাশ, ভাগ্যধন বড়ুয়া, মনিরুল মনির, আলী প্রয়াস, শাহীন মাহমুদ, আজিজ কাজল, মাইনুর নাহার।

কবিতা আবৃত্তি করেন, রাশেদ হাসান, কংকন দাশ, মিশফাক রাসেল, ফারুক তাহের, বিশ্বজিৎ পাল, সেলিম রেজা সাগর, এটিএম সাইফুর রহমান, রুনা চৌধুরী, বর্ষা চৌধুরী, সেঁজুতি বড়ুয়া, উমেসিং মারমা উর্মি।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর