চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের ট্রায়াল রানের শেষ চালান

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৪০ পিএম, ২০২২-১০-০৪

 চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের ট্রায়াল রানের শেষ চালান

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ট্রানজিটের ট্রায়াল রানের শেষ চালান এখন চট্টগ্রাম বন্দরে। চলতি সপ্তাহে মেঘালয়ের আট টন চা-পাতা ভর্তি ২০ ফুট লম্বা কনটেইনারটি কলকাতাগামী জাহাজে উঠবে।

সূত্র জানায়, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি ট্রান্স সামুদেরা’ কনটেইনারটি কলকাতার শ্যামাপ্রাসাদ মুখার্জি বন্দরে পৌঁছে দেবে। জাহাজটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। জাহাজটির কিছু মেরামতকাজ শেষে চলতি সপ্তাহেই কনটেইনারটি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।  বর্তমানে ট্রানজিট পণ্যভর্তি কনটেইনারটি চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ভবনের এসআই বক্সের সামনে রাখা হয়েছে। এ চালানটি কলকাতা পৌঁছালে চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে ট্রানজিটের চারটি ট্রায়াল রান শেষ হবে। এরপর ট্রানজিটের রুট, ব্যয়, ত্রুটি-বিচ্যুতি দূর করে অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ট্রানজিট পণ্য পরিবহন শুরু হবে।

পশ্চিমবঙ্গের কলকাতা থেকে কোনো পণ্য উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে (সেভেন সিস্টার) পাঠাতে গেলে সড়কে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে কলকাতা থেকে আসাম বা ত্রিপুরা থেকে কলকাতায় পণ্য পরিবহন করতে গেলে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়। এই সমস্যা থেকে উত্তরণে দ্রুত-নির্বিঘ্নে পণ্য পরিবহন নিশ্চিত করতেই বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করে ট্রানজিট পণ্য পরিবহনে উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশি শিপিং এজেন্ট ম্যাংগো লাইনের ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, ট্রানজিটের ট্রায়াল রানের শেষ চালানটি এখন চট্টগ্রাম বন্দরে আছে। একটি কনটেইনারে আট টনের মতো চা-পাতা রয়েছে। যেগুলো মেঘালয়ের ডাউকি থেকে বোঝাই করা হয়েছে। লরিতে করে সেই চালানটি সিলেটের তামাবিল স্থলবন্দরে মাসুল পরিশোধ শেষে বাংলাদেশে ঢুকেছে এবং কাস্টমসের নিরাপত্তা পাহারায় সড়কপথে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মেঘালয় থেকে এই ধরনের চালান চট্টগ্রাম বন্দর হয়ে কলকাতা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম থেকে চালানটি কলকাতা পাঠাতে একটু সময় লাগছে। এর মধ্যে জাহাজের কিছু মেরামতকাজও শেষ করা হবে। আশাকরি, চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দর থেকে চা পাতার কনটেইনারটি লোড করে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রান্স সামুদেরা জাহাজটি।  

২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্টকে অব গুডস টু এন্ড ফরম ইন্ডিয়া’ চুক্তির আওতায় চারটি ট্রায়াল রান হচ্ছে আসছে। ২০২০ সালে এমভি সেঁজুতি জাহাজে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের চার কনটেইনার পণ্য এসেছিল। সম্প্রতি মোংলা বন্দর দিয়ে ট্রানজিটের আরেকটি সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশি ব্যবসায়ী নেতারা বলছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির আওতায় চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে ট্রায়াল রান শেষ হচ্ছে- এটি গৌরবের। এতে বন্ধুপ্রতিম দুই দেশ উপকৃত হবে। বন্দরের ফি, কাস্টমসের শুল্ক আহরণ বাড়বে, ট্রানজিট পণ্য পরিবহনে ভাড়া পাবে বাংলাদেশি উদ্যোক্তারা৷ তবে আমাদের সড়ক ও রেলপথ অবকাঠামো কানেকটিভিটি উন্নত করতে হবে৷ পাশাপাশি বন্দরের সক্ষমতাও বাড়াতে হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানিয়েছেন, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ট্রানজিট পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দর শতভাগ প্রস্তুত। এ লক্ষ্যে বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর