চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সড়ক পরিবহনখাত সংস্কার ছাড়া সড়কে প্রাণহানি বন্ধ হবে না - যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৪১ পিএম, ২০২৫-০৮-০৬

সড়ক পরিবহনখাত সংস্কার ছাড়া সড়কে প্রাণহানি বন্ধ হবে না - যাত্রী কল্যাণ সমিতি

এম মনির চৌধুরী রানা 

সড়ক পরিবহনখাত আপাদমস্তক সংস্কার ছাড়া সড়কে এহেন বেপরোয়া হত্যাকাণ্ড বন্ধ হবে না বলে দাবী করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ০৬ আগষ্ট ২০২৫ বুধবার নোয়াখালীসহ সারাদেশে সংগঠিত সড়ক দুর্ঘটনা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে বলা হয়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনদাবীর প্রেক্ষিতে বিগত সরকার ২০১৮ সালে সড়ক পরিবহন আইন প্রণয়ন করলেও সড়কের মাফিয়াদের তান্ডাবের কাছে নতিস্বীকার করে আইনটি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ হয়। ফলে বিগত সরকারের সময়ে সড়ক দুর্ঘটনা ধারাবাহিকভাবে বাড়তে থাকে। বিগত ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর চাপের কাছে নতিস্বীকার করে সড়ক পরিবহন আইন ২০১৮ কাটছাঁট করে দুর্বল ও সড়ক নিরাপত্তা বিরোধী করার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ক্ষমতার পালাবদলে বিগত সরকারের পদলেহনকারী পরিবহনের মাফিয়া নেতারা পালিয়ে গেলেও নতুন নতুন মাফিয়া তন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে। এহেন পরিস্থিতিতে আইনশৃঙ্খলার দুর্বলতার সুযোগে সড়কে দুর্ঘটনার মহোৎসব শুরু হয়েছে। সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্যের কারণে এহেন মহামারিতে প্রতিদিন সারাদেশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ২০ থেকে ৩০ জন মানুষের মৃত্যু হচ্ছে, শত শত মানুষ আহত হচ্ছে, পঙ্গুত্ববরন করছে। সড়কে সুশাসন না থাকায় একদিকে এসব ঘটনায় দ্বায়ীদের বিচার হচ্ছে না, হতাহতরা ক্ষতি পূরণ পাচ্ছে না, আইনি সহায়তা পাচ্ছে না, সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হয়ে নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারগুলো  দারিদ্রতার কাতারে নেমে আসছে বলে অভিযোগ করেন তিনি।

জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই সেক্টরে আইনের সুশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাবে বর্তমান সময়ে সড়কে দুর্ঘটনার নামে গণহত্যা চরমভাবে বেড়েছে বলে দাবি করে অনতিবিলম্বে সড়ক পরিবহনখাত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর