চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

“পেটে ভাত নাই-কিসের লকডাউন”

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:২৪ পিএম, ২০২১-০৪-০৭

“পেটে ভাত নাই-কিসের লকডাউন”

লকডাউনের তৃতীয় দিনেও রাঙামাটিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন ও স্বাস্থ্যবিধি মানছে না জনগণ। জেলা প্রশাসন কর্তৃক ধারাবাহিক প্রচেষ্টার ফলেও স্বাস্থ্যবিধি মানতে নারাজ খেটে খাওয়া মানুষগুলো। প্রশাসন বলছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না।

জরুরী প্রয়োজন ছাড়া দোকানপাট বন্ধ লোকাল যানবাহন বন্ধ থাকবে। কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে নিন্ম আয়ের মানুষগুলো এই লকডাউন মানতে রাজি না। তাদের রুটি-রোজগারে তারা লকডাউন মানছেনা।

তৃতীয় দিনের লকডাউনে রাঙামাটি শহরের মধ্যে সিএনজি চলাচল করতে দেখা গেছে, রির্জাভ বাজারসহ বেশ কিছু জায়গায় দোকানপাট ও হোটেল খোলা ছিল। প্রতিদিনের ন্যায় জনগণকে ঘুরাফেরা করতে দেখা গেছে। অনেকেই লকডাউনের বিপক্ষে। স্বাস্থ্যবিধি অমান্য করে কাজকর্ম দোকানপাট ও বসে বসে আড্ডা দিতেও দেখা গেছে অনেককে।

রির্জাভ বাজার লঞ্চ ঘাটের বেশ কিছু দিনমজুর বলেন, পেটে ভাত নাই-কিসের লকডাউন। সরকার আমাদের পেটে ভাত দেওয়ার ব্যবস্থা করলে আমরা ঘর থেকে বের হবো না।আমরা দিন মুজুর আমাদের অবস্থা কি হবে সে ব্যাপারে কি সরকার একবার চিন্তা করেছেন। লকডাউন দেওয়ার আগে সরকারের ভেবে দেখা উচিৎ ছিল। আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাব। এছাড়া প্রতিটি লেবারের এনজিও কিস্তি আছে ওই কিস্তি দিতে না পারলে আমাদের সমস্যা আছে। বাধ্য হয়ে আমরা ঘরে থেকে বের হতে হয়েছে। এটা লকডাউন না এটা একটা জীবন যুদ্ধ বললেই চলে।

পৌর ট্রাক টার্মিনাল দিন মুজুরা বলেন, লকডাউনে তাদের কোন কাজকর্ম নাই। তারা দিনে আনে দিনে খায়, বর্তমানে তাদের অবস্থা করুন। সরকার দ্রুত এই লকডাউন যেন তুলে নেয়। এঅবস্থা বিরাজ করলে আমরা না খেয়ে মারা যাব। আর যদি লকডাউন দিতেই হয় তাহলে সরকার আমাদের খাওয়া দাওয়ার ভরণ পোষণের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আমরা ঘর থেকে বের হবো না।

এদিকে লকডাউনের তৃতীয় দিনে শহরের মধ্যে প্রচুর অটোরিকশা(সিএনজি) চলতে দেখা গেছে। তবে নাম্বার ওয়ালা অটোরিকশা(সিএনজি)’র চেয়ে নাম্বার বিহীনগুলো রাস্তায় বেশী দেখা গেছে। তারা মানছে না লকডাউন মানছেনা জেলা প্রশাসনের আদেশ।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদের শহরে রাস্তাগুলোর বিভিন্ন অংশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাস্তায় বের হওয়া লোকজনকে তারা বুঝিয়ে এবং মাস্ক বিতরণ করে ঘরে ফেরানোর আপ্রাণ চেষ্ঠা চালাচ্ছে প্রশাসন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর