শিরোনাম
চবি প্রতিনিধি : | ০১:২৩ পিএম, ২০২৫-১১-২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আরিফুল ইসলাম সাকিব নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্য অনুযায়ী, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
আরিফুল ইসলাম সাকিব চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বলে জানা গেছে।
সহপাঠীরা জানান, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিকভাবেও মানসিক চাপে ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ থাকায় অসুস্থতা সত্ত্বেও সোমবার ফুটবল খেলায় অংশ নেন।
খেলাধুলার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা জানান, তিনি মাইনর স্ট্রোক করেছেন এবং শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ সেশনের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। চমেকে হাসপাতাল থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা তাদের পরিবারের পাশে সর্বোচ্চ সহায়তা প্রদান করছি।’
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited