চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নেপালের চুলু ফার ইস্ট জয় চট্টগ্রামের সন্তান ইমরানের

আমাদের ডেস্ক :    |    ০৭:২৪ পিএম, ২০২৫-১১-১২

নেপালের চুলু ফার ইস্ট জয় চট্টগ্রামের সন্তান ইমরানের

 তুষারপাতের মধ্যেও নেপালের চুলু ফার ইস্ট পর্বতের ১৯ হাজার ৮৮০ ফুট (৬ হাজার ৫৯ মিটার) উচ্চতা জয় করেছেন চট্টগ্রামের রাউজানের সন্তান পর্বতারোহী ইমরান উদ্দিন সিদ্দিকী। স্থানীয় সময় ৯ নভেম্বর সকাল ৮টায় পর্বতের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে দাঁড়ান তিনি।
ভার্টিক্যাল ড্রিমার্স পর্বতারোহণ ক্লাবের আয়োজিত এই অভিযানে ইমরানের সঙ্গে ছিলেন আরেক পর্বতারোহী জুনায়েদ সাইফ রুম্মান। ৯ নভেম্বর রাত ২টার দিকে ৫ হাজার ৩০০ মিটার উচ্চতার হাই ক্যাম্প থেকে তারা চূড়ার পথে যাত্রা শুরু করেন।
তবে তুষারপাতের কারণে পথটি হয়ে ওঠে ভয়ঙ্কর চ্যালেঞ্জিং। অতিরিক্ত বরফের কারণে সাইফের গতি কমে গেলে নিরাপত্তার স্বার্থে তার ক্লাইম্বিং গাইড তাকে নামার পরামর্শ দেন। ফলে ৫ হাজার ৭০০ মিটার উচ্চতা থেকে ফিরতে হয় সাইফকে।
অন্যদিকে, একাগ্রতা ও সাহসিকতার পরিচয় দিয়ে রাউজানের ইমরান একাই এগিয়ে যান চূড়ার দিকে। অবশেষে সকাল ৮টায় পৌঁছে যান চুলু ফার ইস্টের শিখরে। পর্বতজয় শেষে সেদিনই নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসেন তিনি।
ভার্টিক্যাল ড্রিমার্সের তথ্যমতে, অন্নপূর্ণা রিজিয়নের চুলু ফার ইস্ট পর্বত অভিযানের জন্য ইমরান ও সাইফ গত ৩১ অক্টোবর নেপালের উদ্দেশে রওনা হন। কাঠমান্ডু হয়ে বেসিশহর ও নাওয়াল গ্রাম অতিক্রম করে তারা বেসক্যাম্পে পৌঁছান। দুদিনের কঠিন ট্রেক শেষে শুরু হয় মূল আরোহন অভিযান।
উল্লেখ্য, চুলু ফার ইস্টে এটি ছিল ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের দ্বিতীয় অভিযান। ২০২৩ সালে একই ক্লাবের পর্বতারোহী বাবর আলী প্রথমবার এই পর্বতের শিখরে পৌঁছেছিলেন।
ইমরান উদ্দিন সিদ্দিকী চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিননগর গ্রামের সন্তান শহীদ ইদ্রিছ মিয়া মাস্টারের ছোট ভাই, প্রয়াত ব্যাংকার ফিরোজ মিয়ার বড় ছেলে। ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে এইচএসসি পাস করা ইমরান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন পর্বতারোহী হওয়ার। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইমরানের এই সাফল্যে এলাকাজুড়ে চলছে আনন্দের জোয়ার। ইমরানের চাচা শিক্ষক ফরিদ মিয়া বলেন, ভাতিজা নেপালে রওনা দেওয়ার পর থেকেই আমরা বিশ্বাস করেছিলাম, সে ভালো খবরই শুনাবে। আজ সেটিই সত্য হয়েছে।
ইমরানের ভাই, তরুণ লেখক ও প্রাবন্ধিক রায়হান উদ্দিন সিদ্দিকী বলেন, ২০১৫ সালের নভেম্বর মাসে আমরা বাবাকে হারাই। আজ যদি তিনি বেঁচে থাকতেন, ভাইয়ের এই অর্জনে সবচেয়ে বেশি খুশি হতেন। মা এখন খুব আনন্দিত। ভাইয়ের এই জয় আমাদের পরিবারের গর্ব। জয়ের আনুষ্ঠানিকতা শেষে ইমরান ও তার অভিযাত্রী সহযাত্রী সাইফ আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর