চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১" উদযাপন শুরু

মীরসরাই প্রতিনিধি :    |    ০৪:১১ পিএম, ২০২১-০৫-১৮

মীরসরাইয়ে

"আয় ছেলেরা, আয় মেয়েরা চল ছুটে যাই, কমিউনিটি ক্লিনিক থেকে কৃমির ঔষধ খাই" এই শ্লোগানে দেশব্যাপী একযোগে " জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১" উদযাপন শুরু হয়েছে। তাঁরই অংশ হিসেবে ১৬মে (রবিবার) সকাল হতে মীরসরাই উপজেলার চল্লিশটি কমিউনিটি ক্লিনিকগুলোতে আগামী ২০মে (বৃহস্পতিবার) ২০২১ খ্রিঃ পর্যন্ত পাঁচ থেকে ষোল বছর বয়সের সকল শিশুকে একটি করে কৃমিনাশক ঔষধ সেবন শুরু করা হয়। " জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১" উদযাপন উপলক্ষে এবং সফল বাস্তবায়নের লক্ষে ১৬মে (রবিবার) সকালে মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান অএ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে আসা শিশুদের নিকট সেবনের জন্য  একটি করে কৃমিনাশক ঔষধ তুলে দেন। এছাড়া তিনি কমিউনিটি ক্লিনিকগুলোতে আসা শিশুদের উপস্থিতি ও রুঠিন কাজের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করেন। এইসময় কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এবিষয়ে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূএে জানা যায়, "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১" ১৬মে (রবিবার) থেকে আগামী ২০মে (বৃহস্পতিবার) ২০২১ খ্রিঃ পর্যন্ত পালিত হবে এবং উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত পাঁচ থেকে ষোল বছর বয়সের সকলের জন্য ঔষধ সেবন উন্মুক্ত থাকবে। এবারে উপজেলায় কৃমিনাশক ঔষধ সেবনের লক্ষ্যমাএা প্রায় এক লক্ষ বিশ হাজার। পরে মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলার সকল অভিভাবকের নিকট উনাঁদের সন্তানদের নিকটতম কমিউনিটি ক্লিনিকে একটি করে কৃমিনাশক ঔষধ সেবনে বিনীত অনুরোধ করেন।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর