শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৫৭ পিএম, ২০২৬-০২-২২
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নেতৃবৃন্দ।
সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিষয়ে আলোচনা হয়।
এ সময় ওনাব-এর নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ পালন করছি আমরা।
তারা রেজিস্ট্রেশন নবায়ন ফিসহ আরও কিছু সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সব সমস্যা সমাধানের জন্য তারা কিছু দাবিও তুলে ধরেন।
এ সব দাবির মধ্যে রয়েছে— বছর বছর রেজিস্ট্রেশন প্রথা বাতিল করা, নন রেজিস্টার্ড পোর্টাল বাতিল করা ও রেজিস্টার্ড অনলাইন পোর্টালসমূহের জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া ইত্যাদি।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন— ওনাব-এর আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহবায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও অয়ন আহমেদ।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited