শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২২-০৪-৩০
ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে আলোচনার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। পরে আবেগপ্রবণ হয়ে পড়ার জন্য ক্ষমা চান তিনি। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
কিরবি এর আগে বলেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপগুলো ‘শীতলতম এবং সবচেয়ে নিকৃষ্ট ধরণের বর্বরতা’।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত পূর্ব দোনবাস অঞ্চলের কিছু অংশে অগ্রসর হওয়ার জন্য রাশিয়ান বাহিনীর প্রচেষ্টাকে প্রতিহত করে যাচ্ছে তারা।
ইউক্রেনের সেনাবাহিনী আরও জানায়, লুহানস্কের দুটি শহর - রুবিঝন এবং পোপাসনা সম্পূর্ণ দখলের জন্য যুদ্ধ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ইজিয়ুম শহরের চারপাশের এলাকায় রুশ বাহিনী নিজেদের শক্তিবৃদ্ধি করছে বলেও ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে রাশিয়া জানিয়েছে, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় গোলাবারুদ এবং জ্বালানির গুদামসহ বেশ কয়েকটি ইউক্রেনের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited