চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মশা মারতে ইউএসএ’র বিটিআই ব্যবহার শুরু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৯ পিএম, ২০২৫-১২-০১

মশা মারতে ইউএসএ’র বিটিআই ব্যবহার শুরু চট্টগ্রামে

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া থেকে নগরবাসীকে রক্ষায় আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই (Bacillus thuringiensis israelensis) ব্যবহার শুরু করেছে চসিক। 
সোমবার (১ ডিসেম্বর) সকালে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে দেশে প্রথমবারের মতো মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিটিআই ব্যবহার করে চসিক। এ ওষুধ (পাউডার) প্রথমে নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে ফগার মেশিন দিয়ে নালায় স্প্রে করা হয়।  
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, আমাদের জনশক্তি ও প্রশিক্ষণের অভাব ছিল। পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৫টি ডেঞ্জার জোন রয়েছে। প্রথমে এ জোনগুলোতে ক্রাশ প্রোগ্রাম চালাব। নিয়মিত রুটিন কাজ প্রতিটি ওয়ার্ডে করব। যখন নালা পরিষ্কার করা হয় তখন মশার ওষুধ ছিটানো সবচেয়ে কার্যকর। এখন এ পদ্ধতিতে কাজ হবে। আপনারা খুব দ্রুত রেজাল্ট দেখতে পাবেন। 
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, আমরা এতদিন লার্ভিসাইড ওষুধ ‘টেমিপোস ফিফটি’ ব্যবহার করতাম। এর রেজিস্ট্যান্স এখনো ক্রিয়েট হয়নি। তবুও মাননীয় মেয়র মহোদয়ের ইচ্ছে, যেহেতু চট্টগ্রাম শহরে এ মুহূর্তে মশার উপদ্রব বেড়েছে উনি বিশ্বের সবচেয়ে দামি ও কার্যকর পরীক্ষিত ইউএসএতে তৈরি ওষুধটা ব্যবহার শুরু করতে বলেছেন। আজ থেকে উদ্বোধন হলো। এ ওষুধ একবার ছিটালে ১৫ দিন ওই জায়গা নিরাপদ। আমাদের ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে। বিটিআই ব্যবহারে কিছুটা সময় লাগে। কিন্তু পুরো শহরে এ ওষুধ ছিটাতে পারলে ভালো রেজাল্ট পাব। মাননীয় মেয়র চান, মানুষ যাতে মশার উপদ্রব থেকে রক্ষা পান। 
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন ওষুধ ৯৮-৯৯ শতাংশ কার্যকর। সমস্যা হলো যে ভালো ওষুধ ব্যবহার করি কিছুদিন পর রেজিস্ট্যান্স হয়। দোষ ওষুধের না। ওষুধ চেঞ্জ করতে হয়। বেশিদিন একই ওষুধ ব্যবহার করলে মশা রেজিস্ট্যান্স (কার্যকারিতা কমে) হয়। 
স্থানীয়রা আশা করছেন, নতুন মশা মারার ওষুধ কার্যকর হবে এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া থেকে এলাকাবাসী রক্ষা পাবেন। করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর