চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আমিরাতে বিএসসির জাহাজ, ক্যাপ্টেন বললেন ‘দোয়া করবেন’

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০৩ পিএম, ২০২৬-০৩-০২

আমিরাতে বিএসসির জাহাজ, ক্যাপ্টেন বললেন ‘দোয়া করবেন’

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। কাতার থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে ওই বন্দরে খালাস করতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৩১ জন নাবিকসহ নোঙর করেছিল জাহাজটি। এর মধ্যে জাহাজ থেকে ৫০০-৬০০ গজ দূরে তেলের ট্যাংকে ড্রোন হামলা হওয়ায় উদ্বেগ, শঙ্কা ছড়িয়ে পড়ে নাবিকদের মনে।


সর্বশেষ সোমবার (২ মার্চ) বিএসসির কাছে জয়যাত্রা জাহাজের ক্যাপ্টেন ভিডিও বার্তা পাঠিয়েছেন। যাতে তিনি বলেন, আমরা বাংলার জয়যাত্রা জাহাজের সী ফেয়ারার্সরা এ সংকটময় মুহূর্তে আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সাথে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, নৌ পরিবহনমন্ত্রী, নৌ পরিবহন সচিব, বাংলাদেশ শিপিং করপোরেশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক কমডোর মালেক স্যার তাঁর নেতৃত্ব ও সময়োপযোগী নির্দেশনা দিয়ে আমাদের পাশে আছেন। আমাদের মনোবল দৃঢ় করছেন।

সর্বাত্মক সহযোগিতা প্রদান করছেন। এ সংকটময় মুহূর্ত সাহসিকতার সাথে খুব দ্রুত কাটিয়ে উঠব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 
জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, আমাদের জাহাজের সব নাবিক বাংলাদেশি।


জাহাজে স্টার লিংক সংযোগ রয়েছে। সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা। সোমবার (২ মার্চ) রাতে জাহাজ থেকে পণ্য খালাস শুরুর শিডিউল ঠিক হয়েছে। ৮-১০ দিন সময় লাগবে পণ্য খালাসে। 
এরপর জাহাজটি নিরাপদ স্থানে নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ৭৫ শতাংশ পণ্য খালাস হলে জাহাজটি কুয়েত নিয়ে যাওয়া হবে।

সেখান থেকে সালফার লোড করে চীন বা ভারতে যেতে পারে। তবে সব কিছু নির্ভর করছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ওপর। আমাদের কাছে নাবিকদের সুরক্ষাই সবার আগে। 
২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়েছিল বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার জয়যাত্রা’। ২০১৮ সালের ২৭ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) বিএসসিকে বুঝিয়ে দিয়েছিল জাহাজটি।  চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি কেনা হয়েছিল। ২০২২ সালের ২ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দর থাকা বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (২৯) নিহত হন। পরে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে বিএসসি।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর