শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৮:৫১ পিএম, ২০২১-০৭-০৬
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে গুইমারায় দূস্থ ও হত দরিদ্র (প্রায়) ৩০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু মেমং,মারমার সভাপতিত্বে গুইমারা সরকারি গভার্মেন্ট মডেল হাই স্কুল এর অডিটোরিয়াম হল রুমে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরী। জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্র“ চৌধুরী অপু ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, একে অপরের সহায়তায় পাশে থেকে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকুন,সুস্থ থাকুন,মহামারী অতিক্রম করে আবারো সুন্দর পৃথিবীতে বাঁচার স্বপ্ন নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে।এবং সকলকে মাস্ক পরিধান করার আহবান জানান। প্রদানকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাউল ,ডাল ,তেল,আলু ,লবন ,পেঁয়াজ - এসব সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান, করোনা মহামারীর কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছে। এ সকল সামগ্রী পেয়ে কষ্টেও কিছুটা
হলেও স্বস্থি পাচ্ছেন বলে মন্তব্য করেন দুস্থ মানুষরা।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited