চট্টগ্রাম   বুধবার, ২১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চোখের আলো হারিয়েও স্বপ্নজয়ের পথে চবি শিক্ষার্থী আরাফাত

চবি প্রতিনিধি :    |    ০৬:০৩ পিএম, ২০২৬-১০-২০

চোখের আলো হারিয়েও স্বপ্নজয়ের পথে চবি শিক্ষার্থী আরাফাত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চোখের আলো নিভে গেছে শৈশবেই। কিন্তু সেই অন্ধকারে হারিয়ে যায়নি স্বপ্নের আলো।

যে ক্রিকেট বলের আঘাতে একদিন চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, সেই ক্রিকেটই আজ তাঁকে পরিচিত করেছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রতিকূলতাকে সঙ্গী করে ব্যাট-বলের লড়াইয়ে তিনি এখন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এক অদম্য ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন বাংলাদেশকে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম ফয়সাল। চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগরের এই তরুণ এবার দেশের মাটিতে অনুষ্ঠিতব্য ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন।
আগামী ১৪ থেকে ২৪ নভেম্বর বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপে বাংলাদেশ দলের অলরাউন্ডার হিসেবে খেলবেন আরাফাত। দেশের মাটিতে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তাঁর ক্রিকেটজীবনে যোগ করেছে নতুন অধ্যায়।

এর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। ২০২৩ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইবিএসএ ওয়ার্ল্ড গেমসেও বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয়ের গৌরব অর্জন করেন।
তবে আরাফাতের এই অর্জনের গল্প কেবল পদক কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের নয়। এর পেছনে রয়েছে শৈশবের এক দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারানোর বেদনা, নতুন করে জীবনকে গড়ে তোলার সংগ্রাম এবং নিজের স্বপ্নের প্রতি অবিচল থাকার এক অনন্য উদাহরণ।

 ক্রিকেটের বলেই নিভেছিল চোখের আলো
২০১১ সালের ২৮ মে। ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান উচ্চবিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন আরাফাত। খেলতে খেলতেই দ্রুতগতির একটি বল এসে লাগে তাঁর চোখে। গুরুতর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দুই চোখের রেটিনা। এরপর শুরু হয় চিকিৎসার দীর্ঘ অধ্যায়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও ফিরে পাননি স্বাভাবিক দৃষ্টিশক্তি। ধীরে ধীরে কমতে থাকে দুই চোখের আলো। একসময় দৃষ্টিহীনতার অন্ধকার নেমে আসে তাঁর জীবনে।

যে বয়সে অন্য শিশুরা মাঠে খেলাধুলা আর নানা স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে, সে বয়সেই আরাফাতকে মুখোমুখি হতে হয় জীবনের কঠিন বাস্তবতার। বদলে যায় তাঁর দৈনন্দিন জীবন, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনা। কিন্তু দৃষ্টিশক্তি হারানোকে জীবনের শেষ পরিণতি হিসেবে মেনে নেননি তিনি।

২০১২ সালে চট্টগ্রাম নগরীর সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হয় তাঁর শিক্ষাজীবন। প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। একই সঙ্গে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি -দুই ক্ষেত্রেই সমানভাবে এগিয়ে চলেছেন এই তরুণ।

 শব্দ শুনেই ব্যাট-বলের লড়াই
দৃষ্টিহীন একজন মানুষের পক্ষে ক্রিকেট খেলা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু আরাফাতদের কাছে ক্রিকেট কেবল চোখে দেখে খেলার বিষয় নয়; এখানে শ্রবণশক্তি, মনোযোগ, অনুশীলন ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্লাইন্ড ক্রিকেটে ব্যবহৃত বিশেষ বলের ভেতরে থাকে শব্দ সৃষ্টিকারী উপাদান। বলের শব্দ শুনে খেলোয়াড়েরা তার অবস্থান ও গতিপথ বোঝার চেষ্টা করেন। সেই শব্দের ওপর নির্ভর করেই ব্যাট চালাতে হয়। ফিল্ডিংয়ের ক্ষেত্রেও শব্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বোলিংয়ের সময় ব্যাটসম্যান প্রস্তুত কি না, তা নিশ্চিত করে নির্দিষ্ট মৌখিক সংকেতের মাধ্যমে বল করা হয়।

এই বিশেষ নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ব্যাট হাতে চার-ছক্কা হাঁকান আরাফাত। বলের শব্দ বুঝে ব্যাট চালানো থেকে শুরু করে বোলিং ও ফিল্ডিং সব ক্ষেত্রেই প্রয়োজন হয় কঠোর অনুশীলন ও নিবিড় মনোযোগের।

দৃষ্টিশক্তি না থাকলেও ক্রিকেটের মাঠে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অলরাউন্ডার হিসেবে তাঁর দায়িত্বও তাই বহুমাত্রিক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব ক্ষেত্রেই দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের গৌরব
আন্তর্জাতিক ক্রিকেটে আরাফাতের যাত্রা শুরু হয় ২০২১ সালের ২৪ ডিসেম্বর, ভারতের মাটিতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজে। এরপর থেকে ধীরে ধীরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলে।

২০২২ সালে ব্লাইন্ড ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের রানার্সআপ হওয়ার গৌরবময় যাত্রায় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরের বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরেন আরাফাত।

ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়। ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে তিন উইকেটে হেরে গেলেও সামগ্রিক পারফরম্যান্সে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। ফলে ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফেরে দলটি।

সেই সাফল্যের অংশীদার আরাফাতের কাছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অর্থ শুধু ব্যক্তিগত অর্জন নয়; বরং দেশের পতাকাকে বিশ্বমঞ্চে তুলে ধরা। তাঁর বিশ্বাস, সুযোগ ও যথাযথ প্রস্তুতি পেলে দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়েরাও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনতে পারেন।

পড়াশোনা ও ক্রিকেট: দুই পথেই সংগ্রাম
একদিকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, অন্যদিকে জাতীয় দলের অনুশীলন ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি। দুটি ক্ষেত্র সামলাতে আরাফাতকে প্রতিনিয়ত সময়, শ্রম ও মনোযোগের সমন্বয় করতে হয়। দৃষ্টিশক্তি না থাকার কারণে দৈনন্দিন জীবনের নানা কাজেও বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তাঁকে। তবু এসব বাধা তাঁর অগ্রযাত্রা থামাতে পারেনি।

আরাফাত বলেন, খেলাধুলায় সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রতিকূলতা যতই থাকুক, নিজের লক্ষ্য সম্পর্কে দৃঢ় থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। পরিবারের অনুপ্রেরণা, সতীর্থদের সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আমার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তাঁর কাছে দৃষ্টিহীনতা কোনো স্বপ্নের সমাপ্তি নয়; বরং নিজের সামর্থ্য প্রমাণের আরেকটি ক্ষেত্র। নিজের অর্জনের মধ্য দিয়ে তিনি দেখাতে চান, শারীরিক সীমাবদ্ধতা থাকলেও সুযোগ, অনুশীলন ও আত্মবিশ্বাস একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে।

এবার দেশের মাটিতে নতুন স্বপ্ন
ইংল্যান্ডের মাটিতে ব্রোঞ্জ পদক জয়, বিশ্বকাপে রানার্সআপ দলের সদস্য হওয়া এসব অভিজ্ঞতা আরাফাতকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। এবার দেশের মাটিতে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে।

নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের সাফল্যে অবদান রাখাই এখন তাঁর লক্ষ্য। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চান তিনি। একই সঙ্গে দেশের দৃষ্টিপ্রতিবন্ধী তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে ওঠার স্বপ্নও দেখেন।

শৈশবে যে বলের আঘাতে হারিয়েছিলেন চোখের আলো, সেই ক্রিকেটই আজ তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি। এবার দেশের মাটিতে এশিয়া কাপের মঞ্চে তাঁর সামনে আরেকটি সুযোগ নিজের সামর্থ্য প্রমাণের, দেশের জন্য গৌরব বয়ে আনার।

চোখে আলো নেই, কিন্তু লক্ষ্য স্থির। দৃষ্টিশক্তি হারিয়েছেন, হারাননি স্বপ্ন দেখার ক্ষমতা। আরাফাতুল ইসলাম ফয়সলের এই পথচলা তাই কেবল একজন ক্রিকেটারের সাফল্যের গল্প নয় এটি অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাসের গল্প।

রিটেলেড নিউজ

আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ’স

আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ’স

নিজস্ব প্রতিবেদক : পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে আরএসজিটি à...বিস্তারিত


সাংবাদিক এসএম সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, জানাজা শেষে দাফন

সাংবাদিক এসএম সালাউদ্দিনের মায়ের ইন্তেকাল, জানাজা শেষে দাফন

আবদুল্লাহ মজুমদার : : দৈনিক আমাদের চট্টগ্রাম-এর আনোয়ারা ও কর্ণফুলী প্রতিনিধি সাংবাদিক এস এম সালাউদ্দিনের মা জেবুন্নেছà...বিস্তারিত


নন্দনকাননে হলো পদ্মফুলের গোলচত্বর

নন্দনকাননে হলো পদ্মফুলের গোলচত্বর

নিজস্ব প্রতিবেদক : নগরের সৌন্দর্যবর্ধন ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নন্দনকানন ...বিস্তারিত


প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা,...বিস্তারিত


এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবি স্কপের

নিজস্ব প্রতিবেদক : বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্à...বিস্তারিত


চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৫৪৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর