শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৬ পিএম, ২০২৬-১১-১৫
‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’-এমন বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে নগরের পাঁচলাইশ থানায় আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী মামলা দায়ের করেন। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
মামলার এজাহারে বলা হয়েছে, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তিকে দুটি বার্তা পাঠান জাহাঙ্গীর আলম। এর একটিতে ইংরেজিতে বাংলাদেশকে ডিসেম্বরে ‘আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার’ কথা বলা হয়।
অন্য বার্তায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ডিসেম্বর মাসে জীবন-মরণ বাজি রেখে মাঠে নামার কথা উল্লেখ করা হয়।
এজাহার অনুযায়ী, দ্বিতীয় বার্তায় জাহাঙ্গীর আলম লিখেছেন- ‘আসসালামুআলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
স্যার শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম- স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার’।
এজাহারে আরও বলা হয়, জাহাঙ্গীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতা এবং তাঁদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের মদদে বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে সহায়তার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। মামলার আলামত হিসেবে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্à...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited