চট্টগ্রাম   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

২২ বছর আত্মগোপনে, গ্রেপ্তার যাবজ্জীবন সাজার আসামি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৪:৫৪ পিএম, ২০২৬-১১-১০

২২ বছর আত্মগোপনে, গ্রেপ্তার যাবজ্জীবন সাজার আসামি

ফটিকছড়ি থানার রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি-৭। 
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির (৪৮), ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে। 
এসআরবি-৭-এর হাটহাজারী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম জানান, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি মান্দারগাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রোজি আকতারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে রোজিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপর তাঁর বড় ভাই আবু তাহেরের অভিযোগে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ঘটনার আগের রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রোজিকে জোর করে একটি দোকানে নিয়ে ধর্ষণ করেন আসামি আবদুল মান্নান ও নাছির। 
তিনি আরও জানান, বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পথে তাঁকে আবার ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সহযোগী দুই আসামির সহায়তায় মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করে সোমবার রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নিজের পরিচয় গোপন করে মো. আজম নামে চলাফেরা করতেন। ২০০৪ সাল থেকে দীর্ঘদিন ওমানে অবস্থান করেছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান :  মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর