চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি :    |    ০৫:২৩ পিএম, ২০২৫-১১-২৪

চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়া এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া উপজেলার উত্তর হারবাং নতুন বাজার এলাকা থেকে কক্সবাজার রেলওয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
এরআগে সোমবার ভোরে রেললাইনের উপর ওই লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে হারবাং ফাঁড়ির একদল পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফাদার ঘটনাস্থলে গিয়ে রেললাইনের উপর থেকে লাশ উদ্ধার অন্যত্র সরিয়ে নেয়। এ সময় বৃদ্ধের শরীর থেকে ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়া দু’পা রেললাইনের উপরেই পড়েছিল। হারবাং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোজাহের আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া কক্সবাজার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে। সম্ভবত রোববার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেসে কাটা পড়েই ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তির ডান পা হাটুর নিচ থেকে এবং বাম পা গোড়ালির নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাথার সামনে এবং পেছনের অংশেও মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডি ও পিবিআইর সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে লাশ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর