শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৫০ পিএম, ২০২৫-১১-১৯
কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটির কারণে বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পশ্চিম পাশে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হন। ট্রেনটি সেতুর অংশে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের শক্তি কমে যাওয়ায় এটি আটকে যায়।
জানালীহাট রেলস্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, “ইঞ্জিনের ত্রুটি এখন নিয়মিত সমস্যা। প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। ট্রেনের ইঞ্জিনের ধারণ ক্ষমতা কম হওয়ায় উঁচু স্থান পার হতে সমস্যা হয়।”
ত্রুটিগ্রস্ত ট্রেনটি জানালীহাট রেলস্টেশনে ফিরে আসে এবং প্রায় ১৫ মিনিটের বিরতির পর পুনরায় কক্সবাজারের দিকে ছেড়ে যায়। তবে ট্রেনের ত্রুটির কারণে কালুরঘাট সেতুর পূর্ব ও পশ্চিম পাশে শত শত যানবাহনও আটকে থাকে। প্রায় আধ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
যানবাহনে আটকে থাকা কলেজ শিক্ষার্থী কাইয়ুম উদ্দিন জানান, “সময়মতো কলেজে যেতে বের হয়েছিলাম, কিন্তু ট্রেনের ত্রুটির কারণে প্রায় আধ ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited