চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সেনাবাহিনীর অভিযানে চোলাই মদ উদ্ধার ও ধ্বংস

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৫৩ পিএম, ২০২৬-০১-০৭

সেনাবাহিনীর অভিযানে চোলাই মদ উদ্ধার ও ধ্বংস

রাঙামাটির বিলাইছড়িতে অবৈধ মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। সেনা সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিলাইছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ডরমেটরি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অজ্ঞাত বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা কয়েকটি বস্তা নজরে আসে। পরে সেগুলো তল্লাশি করে মোট ৬৭ কেজি অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য তাৎক্ষণিকভাবে বিলাইছড়ি জোন সদরে নিয়ে যাওয়া হয়। পরদিন ৬ জানুয়ারি সকালে জোন সদরের ট্রেনিং শেড সংলগ্ন এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে মাদকগুলো ধ্বংস করা হয়। মাটিতে গর্ত করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে এসব অবৈধ মদ জনসম্মুখে বিনষ্ট করা হয়। এলাকাবাসীর মতে, পার্বত্য অঞ্চলে মাদকের বিস্তার রোধে সেনাবাহিনীর এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য অনেকাংশে কমবে। এ বিষয়ে জোন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করতেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হবে বলে তারা আশ্বস্ত করেন।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর