শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:৪৭ পিএম, ২০২৫-১১-২০
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানুপুর বাজারে মানববন্ধন ও মশাল মিছিল করেছে দক্ষিণ ফটিকছড়ি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
মানববন্ধনে বক্তারা বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী সরোয়ার আলমগীরকে বাদ দিয়ে তার স্থলে উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্যাতিত নেতা কর্ণেল (অব.) আজিম উল্লাহ্ বাহারকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সরোয়ার মফিজ, উপজেলা বিএনপি সদস্য রায়হানুল আনোয়ার রাহী, তসলিমা আক্তার মনি।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য দেন সরোয়ার হোসেন, জাহেদ মেম্বার, নাজিম উদ্দিন, মো. হারুন, মো. আনোয়ার, সরোয়ার, আবুল কাশেম মেম্বার, জসিম মেম্বার, মাওলানা নুরুল আলম নুরু, জামাল উদ্দিন, আরফানুল করিম সুমন, বেলাল উদ্দিন, নাসির সিকদার, কামাল উদ্দিন, গাজী মোরশেদ, হামিদুল্লাহ, সিজারুল ইসলাম, রিজভী হাসান, সুমন, আজম, মনির, মামুন খান প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আগামি দিনের বাংলাদেশ গঠন করতে শিক্ষিত, মেধাবী, দক্ষ, চিন্তাশীল ও সাহসী নেতৃত্ব অপরিহার্য। তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে হবে। সম্ভাব্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের সামনে দলীয় প্রতীককে ঝুঁকিতে ফেলতে পারে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার সর্বোচ্চ ভোটের রেকর্ড গড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে তৃণমূলে সংগঠনকে সুসংগঠিত করে আসছেন। একজন শিক্ষিত, মেধাবী, চৌকস সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি জাতীয় সংসদে রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
ফটিকছড়ির সর্বস্তরের মানুষের কাছে আজিম উল্লাহ বাহার গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা বলেও বক্তারা উল্লেখ করেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited