শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:১১ পিএম, ২০২২-০৪-২৬
রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটর সাইকেল আরোহীর নাম আবু দাউদ (২৮) ও ঈসা রুহুলুল্লাহ (২৫) বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ঐ দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদির দিকে যাচ্ছিল, যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় তারা একটি (সিএনজি) অটোরিক্সা ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি পাহাড়িকা বাস ধাক্কা মেরে চলে যায়, এসময় বাইকসহ দুই আরোহী রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার বিষয় বিস্তারিত জেনে তিনি পরে জানাবেন। এ রিপোর্ট পর্যন্ত ঘাতক বাসটির চালক পলাতক ছিল, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত দুই জনই গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য বলে জানা গেছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited