শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৩:৫৯ পিএম, ২০২২-০৮-২৫
চট্টগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পটিয়া অটো-টেম্পু সিএনজি শ্রমিকদের উদ্যোগে বিশাল শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১১টা থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া র্যালীটি বাইপাস হয়ে গিরিস চৌধুরী বাজার হয়ে আর্দশ স্কুল এর মাঠে এসে সমাবেশে মিলিত হন।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন।
পটিয়া অটো-টেম্পু শ্রমিক কল্যান সমিতির সভাপতি জামশেদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম
উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমেদ আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান মল্ল, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা হাসান শরীফ, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম সাইফু, নুরুল ইসলাম, তৌহিদুল আলম জুয়েল, নুরুল আমিন, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, মো. বাবলু, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, সাকিব হোসেন প্রমুখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited